
প্রদীপ দত্ত, জেএনএফ, শিলদা : বুধবার শিলদার ওড়গোন্দাতে বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। এদিন সকালে শিলদার ওড়গোন্দাতে প্রার্থী প্রনত টুডু উপস্থিত হন পুজো দেওয়ার জন্য। তাঁর সাথে ভৈরব ধানে উপস্থিত ছিলেন বিজেপি শিলদা মন্ডলের সভাপতি গণেশ মাহাতো, সহ শিলদা মন্ডলের বিজেপির সমস্ত বুথ সভাপতিরা ও শিলদা মন্ডলের কর্মী সমর্থকরা। এদিন প্রার্থী ভৈরব থানে পুজো দিয়ে ওড়গোন্দা মোড়ে জনসংযোগ করেন। তারপর আশাকাঁথিতে গ্রামে জনসংযোগ যাত্রা এবং দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজনও সারেন তিনি। তারপর চন্দ্রকোনা রোডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন পুজো দিয়ে প্রার্থী প্রণত টুডু বলেন, ‘আমরা সবাই ভৈরব থানে পুজো দিলাম, যাতে সাধারণ মানুষ ভালো থাকেন এবং সকল স্তরের মানুষের দীর্ঘায়ু কামনা করি। এছাড়াও আসন্ন নির্বাচনে সাফল্য লাভ করতে পারে তার জন্য মানত করলেন তিনি। পুজো দিয়ে আমরা প্রচারের উদ্দেশ্যে রওনা দেব।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…