
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিখ্যাত কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia) এ বার পাচ্ছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ২০১৯ (Rajiv Gandhi Khel Ratna 2019)। দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এই রাজীব গান্ধী খেলরত্ন। আইএনএস-এর সঙ্গে কথা বলা সূত্রের খবর, টানা কুস্তির মঞ্চে সাফল্য ও দেশের জন্য সম্মান নিয়ে আসা পুনিয়াকে এ বার খেলার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হচ্ছে। ভারতের রেসলিং ফেডারেশন পুনিয়া ও ভিনেশ ফোগতের নাম পাঠিয়েছিল। পুনিয়া সদ্য বিলিস গ্রাপ্রিঁর মেনস ফ্রি স্টাইল প্রতিযোগিতায় ৬৫ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতেছিলেন ইরানের পেইমান বিবানিকে হারিয়ে। এ ছাড়া চিনে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছিলেন এক নম্বর কুস্তিগীর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…