এসটি এসসি সম্প্রদায় মানুষের উন্নয়নে কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাঁতনের সাবড়াতে বললেন বিধায়ক বিক্রম প্রধান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের সাবড়াতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসসি এসটি সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি সম্মেলন এর আয়োজন করা হয়। ওই সম্মেলনে বক্তব্য রাখেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান,তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি ,তৃণমূল কংগ্রেসের এস সি,এস টি সেলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ভদ্র হেমব্রম সহ আরো অনেকে। ওই সম্মেলনে বিধায়ক বিক্রম প্রধান গত দশ বছরে এসসি এসটি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি কাজ করেছে তা তিনি বিস্তারিত ভাবে বলেন। তিনি বলেন,’এর আগে কোন সরকার রাজ্যে এভাবে এস টি এস টি সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ায়নি।’ তিনি আরো বলেন,’যে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কিন্তু তাদের কুৎসা অপপ্রচারে কান না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসটি এসসি মানুষদের উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি বলেন এসসি এসটি মানুষেরা বাংলায় বঞ্চিত নয়। আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইন পাশ করিয়েছে ।সেই সঙ্গে তিনি বলেন আদিবাসীদের সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি ওই সম্মেলনে আশা সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তিনি আপনাদের পাশে রয়েছে। ওই সম্মেলনে উপস্থিত সকলের সাথে একসঙ্গে মাটিতে বসে দুপরের খাওয়ার খায় বিধায়ক বিক্রম প্রধান সহ ওই সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিধায়ক বিক্রম প্রধান বিজেপির তীব্র সমালোচনা করে বলেন যারা জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে ভুল বিভ্রান্তির মুখে ঠেলে দেয় তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago