এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি!

পেট্রোল ডিজেল কেরোসিন তেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রেল ব্যাংক-বীমা বেসরকারিকরণের প্রতিবাদে, কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, রাজ্যে করোনা ভুয়া ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাসের প্রতিবাদে এবং স্বাস্থ্যসম্মতভাবে বিনামূল্যে প্রত্যেককে করণা ভ্যাকসিন দেয়ার দাবিতে ১থেকে ৭ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।আজ শেষ দিন ৭জুলাই এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। বিক্ষোভ সভায় কল্যাণী আঞ্চলিক কমিটির ইনচার্জ চন্দন চক্রবর্তী বলেন রাজ্যে এখন পেট্রোলের দাম ১০০ টাকা। স্বাধীনতার পর এই প্রথম পেট্রোলের দাম ১০ টাকা পার করেছে।ডিজেলের দাম ৯৫ টাকার কাছাকাছি। রান্নার গ্যাসের দাম বিগত ছয় মাসে প্রায় আড়াইশো টাকা বেড়েছে।পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বাড়ছে ফলে জনজীবন বিপদাপন্ন হচ্ছে। তাই তিনি দাবি করেন সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকারকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করতে হবে। লকডাউন সময়ে অসংখ্য মানুষ কাজ হারিয়েছে।এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোপণ্যের উপর টেক্স ও সেস খানিকটা তুলে নিলে অনেকটাই দাম কমানো যাবে। এই দাবিতে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago