
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এই সরকার অসুস্থ সরকার, পুলিশ কে সামনে রেখে চলে দাসপুর থানার নিজামপুর ভোট প্রচারে নেমে নাম না করে ফের তৃণমূল সরকারকে তোপ দাগলেন প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শনিবার সকাল থেকে নিজামপুর এর বিভিন্ন গ্রামে ঢুকে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামেন ভারতী ঘোষ। শোনেন এলাকাবাসীর অভিযোগ এর কথা। ১০০ দিনের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ তুলে ধরেন ভারতী ঘোষ।
তৃণমূলের বিদায় সাংসদ অভিনেতা দেব কে কটাক্ষ করে তিনি বলেন , এমপি জনগণের চাকর, মুখ দেখার জন্য মানুষ ভোট দেয় না। তার দাবি, চোর বদনাম দিয়ে কিংবা জেলে ঢুকিয়ে ভারতী ঘোষ কে থামানো যাবেনা, তিনি জনগণের মুখ। তৃণমূল শিবির ভারতী ঘোষের ইমেজ নিয়ে যতই প্রশ্ন করুক না কেন তিনি যে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না তা কার্যত পরিষ্কার। ভোট যুদ্ধে তিনি শেষ হাসি হাসেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…