এবার EPFO-র দখল নিতে নয়া বিল আনছে কেন্দ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দ্বিতীয়বারের জন্য বিপুল জনসমর্থন নিয়ে দিল্লির মসনদে বসেছেন নরেন্দ্র মোদি৷ বিপুল প্রত্যাশা ও প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদি সরকার এবার চাকরিজীবীদের জন্য নয়া খবর দিতে চলেছে৷ জানা গিয়েছে স্বশাসিত ইপিএফও সংস্থার পরিচালনায় পুরোপুরি নিজেদের কাঁধে তুলে নিতে চাইছে কেন্দ্র৷ আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চাকরিজীবীদের একাংশ৷কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফও এতদিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে অধীনে স্বশাসিত সংস্থা হিসেবে চাকরিজীবীদের ভবিষ্যত নির্ধারণ করে আসছে৷ কত শতাংশ হারে ইপিএফে সঞ্চিত অর্থের উপর চাকরিজীবীরা আমানতে সুদ পাবেন তাও নির্ধারিত করত এই সংস্থা৷ কিন্তু এবার সেই স্বশাসিত সংস্থার রাশ নিজেদের দখলে আনতে উদ্যোগ নিতে শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ আর তার ফলে ইপিএফের ১০ লক্ষ কোটি টাকার দায়ভার সম্পূর্ণ নিজেদের কাঁধে চাপিয়ে নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷জানা গিয়েছে, ইপিএফও নিয়ন্ত্রণে একটি বোর্ড গঠন করা হবে৷ সেই বোর্ডের তত্ত্বাবধান করবে কেন্দ্র সরকার৷ প্রয়োজনে হস্তক্ষেপ করবে কেন্দ্র৷ ইপিএফও’র দখল নিজেদের হাতে তুলে নেওয়ার বিষয়ে সামাজিক সুরক্ষা কোড বিল ২০১৯ খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পদাধিকারবলে ইপিএফও কর্মচারীদের ইএসআই দায়িত্ব নেবে কেন্দ্রী৷ গোটা বিষয়টি কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করবে বলেও জানানো হয়েছে৷ এই মর্মে বিলের খসড়া অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে খবর৷আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই বিলের ওপর মতামত জানতে চেয়ে আবেদন জানানো হয়েছে৷ মনে করা হচ্ছে, অক্টোবরের মাঝামাঝিতে শুরু হওয়া সংসদের পরবর্তী অধিবেশনে এই বিল তুলতে পারে মোদি সরকার৷ নয়া এই বিল পাস হলে কর্মচারীদের চাকরিজীবীদের পিএফের সুদের হার সহ অন্যান্য সুযোগ সুবিধা কী হবে তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাবে৷ আর তাতেই চাকরিজীবীদের নিজস্ব দাবি-দাওয়া আদায় কেন্দ্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago