এবার ১ টাও অবৈধ বাংলাদেশি প্রবেশ করতে পারবে না ভারতে! ভারত-বাংলাদেশ সীমান্তে ইনস্টল করা হলো ইজরায়েলি সুরক্ষা সিস্টেম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ :- পুরো বিশ্বে সুরক্ষা টেকনোলজির দিক থেকে সবথেকে উন্নত দেশ ইজরায়েল। ভারতে অবৈধ বাংলাদেশীদের প্রবেশ আটকানোর জন্য এখন সেই টেকনোলজির ব্যাবহার করা হচ্ছে। জানিয়ে দি, ১৯৪৭ সালে ধর্মের নামে নতুন দেশ নিয়েছিল বাংলাদেশ ও পাকিস্থানের মুসলিমরা। তখন বাংলাদেশ পূর্ব পাকিস্থান নামে পরিচিত ছিল। পরে বাংলাদেশ পাকিস্থান থেকে আলাদা হয়ে নতুন দেশ হয়েছে। কিন্তু ভারতকে ভাগ করে আলাদা দেশ পাবার পরেও বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রচুর লোকজন ভারতে ঢুকে পড়ে। এমনিতে বাংলাদেশে হিন্দুদের জীবন নরকের মতো যার জন্য ভারত বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের স্বাগত জানায়। কিন্তু বাকিদের জন্য ভারতে কোনো জায়গা নেই, তা সত্ত্বেও লাগাতার সীমান্ত হয়ে বহু সংখ্যায় বাংলাদেশী ভারতে ঢুকে পড়ে। যার জন্য সীমান্তে লেগে থাকা আসাম, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে জনঘনত্ব, বেকারত্ব, জাল নোটের ব্যাবসা, দাঙ্গা বেড়েই চলে।

তবে এবার সরকার বাংলাদেশ সীমান্তগুলিকে সিল করার কাজ শুরু করে দিয়েছে। অসমের ৬১ কিমি এলাকা যা বাংলাদেশ সীমান্তের সাথে জুড়ে ছিল সেই এলাকাকে পুরোপুরি ইজরায়েলি টেকনিক দিয়ে সিল করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল অসমে CIBMS অর্থাৎ Comprehensive Integrated Border Management System এর উদ্বোধন করেন।

এই সিস্টেমের মধ্যে সার্ভিলেন্স ক্যামেরা,মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম,ইনট্রুসন ডিটেকশন সিস্টেম, ইজরায়লি সেন্সর ও সার্ভিলেন্স ড্রোন ইত্যাদি সহ নানা উন্নত প্রযুক্তি রয়েছে। যা কোনোভাবেই বাংলাদেশিদের অবৈধভাবে প্রবেশ করতে দেবে না। এই সিস্টেমের দেখাশোনা করবে BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। ইজরায়েল প্যালেস্টাইন থেকে অবৈধ কট্টরপন্থীদের আটকানোর জন্য এই সিস্টেম ইনস্টল করে রেখেছে। আর এখন ভারত এই সিস্টেম অসমে ইনস্টল করে দিয়েছে। খুবই শীঘ্রই পশ্চিমবঙ্গেও এই সিস্টেম ইনস্টল করে দেওয়া হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago