এবার দার্জিলিং সফরেও লাগবে করোনার রিপোর্ট !

জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা আবহে সবথেকে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছিল পর্যটন শিল্প। পর্যটক আসা বন্ধ হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে এই শিল্প। ব্যাপক ক্ষতি হয় পর্যটন ব্যাবসায়ীদের। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই পর্যটকরা বেড়ানো শুরু করে দেন। সাগর থেকে পাহাড় সব জায়গায় পর্যটকদের ভীড় উপচে পড়ে। অভিযোগ পর্যটকরা বাইরে থেকে এলেও তারা করোনা বিধি না মেনে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। আর তাই দার্জিলিং জেলায় সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এতেই সতর্ক হয়ে যায় প্রশাসন। এই সংক্রমণ রুখতে দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম বিভিন্ন এলাকার মহকুমাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকেই সিদ্ধান্ত হয় পর্যটকরা এবার থেকে পাহাড়ে আসতে গেলে তাদের দুটো টিকা বাধ্যতামুলক নইলে ৭২ঘন্টা আগে তাদের করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ শংসাপত্র আনতে হবে। প্রশাসনিক সূত্রে খবর পাহাড়ে যাওয়ার সময় ত্রিবেণীতে থার্মাল স্ক্রিনিং করা হবে। এছাড়াও হোটেলে ঢোকার সময়ও থামার্ল স্ক্রিনিং করা হবে। সংক্রমণ কমাতেই প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। কারণ বিশেষজ্ঞদের মতে দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। তাই প্রশাসন অতি সতর্কতার সাথে তা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago