এক হাঁটু জল-কাদা ডিঙিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়,প্রতিবাদে রাস্তায় ধানের চারা লাগালো পড়ুয়ারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এক হাঁটু জল-কাদা ডিঙিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। বৃহস্পতিবার সকালে প্রতিবাদে রাস্তায় ধানের চারা লাগালো পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের পঁচাপানিতে। পঁচাপানিতে থেকে বাঁশপাহাড়ি পর্যন্ত দু’কিমি একশো মিটার রাস্তাটি দীর্ঘদিন খারাপ হয়ে রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে তা আরো ভয়ঙ্কর রূপ ধারন করেছে। ওই রাস্তা দিয়ে পচাপানি, জড়মহুল,বড়ডাঙা গ্রামের প্রায় হাজার ছ’য়েক মানুষ যাতায়াত করেন। প্রাথমিক স্কুল, হাইস্কুল, পঞ্চায়েত অফিস, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস, বাজারপাট করতে একমাত্র ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় প্রশাসনকে বার বার জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো বলেন,‘বিষয়টি স্থানীয় জেলা পরিষদের সদস্যা সু্প্রিয়া মাহাতো আমাকে জানিয়েছেন। রাস্তাটি পিচ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

2 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

2 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

2 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago