
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: এক শবর ‘করোনা যোদ্ধাকে’ মারধর করার অভিোগে গ্রেপ্তার হল বিজেপির চার নেতা-কর্মী। মঙ্গলবার রাতে সাঁকরাইল থানার বাকড়া গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার পৌঁছানোর সময় ঘটনাটি ঘটেছে। জখম সমিত ওরফে সনু প্রামাণিক বর্তমানে তৃণমূলের ‘যুবযোদ্ধা’। যুবযোদ্ধার উপর আক্রমনের খবর পেয়ে রাত ১২টা নাগাদ হাসপাতালে আসেন শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সনুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জখম সনুর মায়ের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ধৃতদের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। ধৃতরা হল, সুবোধ মাহাত, প্রশান্ত মণ্ডল, লালু মাহাত, জোর্তিময় মাহাত। ধৃতদের বাড়ি বাকড়া গ্রামেই। ধৃতদের মধ্যে সুবোধ মাহাত বিজেপির বুথ সভাপতি। জানা গিয়েছে, সনু কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজনদের খাবার ও জিনিসপত্র পৌঁচ্ছে দেওয়ার কাজ করে আসছিলেন। করোনা রোগীদের ‘সংস্পর্শে’ আসা শনু এলাকায় করোনা ছড়াতে পারে এই অভিযোগেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…