জেএনএফ করোনা ডেস্ক :-এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য,পরিবারের দাবি শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে, মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালীর সোনাতনপুর আঁটির পাড়া এলাকায় । পরিবারের দাবি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় কলাতলা বাজারে কম্পিউটার শিখতে যায় । প্রতিদিন রাত ১১ টায় বাড়ি ফেরে । মৃত যুবক প্রশান্ত বিশ্বাস (২৫) মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের বি এ পাশ করে চাকরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে প্রতিদিন যেতেন । দুই ভাই বরভাই ফুলের চাষ করে সুকান্ত বিশ্বাস । প্রতিদিন রাত ২ পার সময় ফুল বেচতে যান বাজারে ।আজ ও ফুল বেচতে যাবার সময় মটর সাইকেল না পেয়ে ভাই এর ঘরে গিয়ে দেখে ভাই নেই ।তখন খোঁজ খবর নিতে গিয়ে দেখতে পায় বাড়ির সামনে পুকুরের উপর মটর সাইকেল পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে বাড়ী থেকে বাবা মাকে বলে । ছুটে আসেন প্রতিবেশীরা । তারা দেখেন পুকুরে পড়ে রয়েছে দেহ । সঙ্গে সঙ্গে তারা জল থেকে মৃত দেহ তুলে আনেন । পরিবারের প্রধান বাবা শ্রীকান্তের দাবী আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । এরপর হাঁসখালি থানার খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে অনেক দেরি করে । ফলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন । প্রতিবেশীদের দাবি এই গ্রামে প্রতিদিন সন্ধ্যা হলেই মদ ও জুয়ার আসর বসে প্রশাসন নীরব দর্শক । কোন দিন আসেও না এই গ্রামে । ফলে একরাশ খোভ উগরে দেন এলাকাবাসী । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেয় । তাদের বক্তব্য আগে আসামি গ্রেফতার করা হোক ।এলাকায় শোকের ছায়া ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…