এক মহিলার নেতৃত্বে দুই নাবালক বাইক চুরি করছে ঝাড়গ্রাম শহরে, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ যেন ঠিক সিনেমার দৃশ্য! হ্যাঁ এমনই ছবি উঠে এসেছে সিসিটিভির ফুটেজে। আর তাতেই আঁতকে উঠছেন পুলিশ কর্তারাও। গত ২৩ আগস্ট ঝাড়গ্রাম শহরের উত্তর বামদার বাসিন্দা সেক রাজ মহম্মদের অ্যাপাচে আরটিআই বাইকটি চুরি হয় এলাহবাদ ব্যাঙ্কের সামনে থেকে। ওই অভিযোগের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ যে ছবি দেখতে পায়, তাতেই চোখ কপালে উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইক চুরির মাষ্টারমাইণ্ড এক মহিলা এবং দুই নাবালক। যারা কিনা চাবি ছাড়াই বাইককে সহজেই চুরি করে নিয়ে পালিয়ে যেতে সক্ষম। ওই মহিলার নাম রীনা দণ্ডপাট আর দুই নাবালক হল রাহুল দণ্ডপাট ও সুমন দণ্ডপাট। রাহুলের বয়স ১৫ এবং সুমনের বয়স ৯। এদের সকলের বাড়ি বেলিয়াবেড়া থানার তপসিয়াতে। তিনজনকেই পুলিশ গ্রেফতার করেছে। ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ রীনা দণ্ডপাটকে তদন্তের স্বার্থে তিনদিনের পুলিশি হেফাজতের পাশাপাশি দুই নাবালককে জুভেনাইল কোর্টে পাঠিয়েছেন বিচারক।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago