
জেএনএফ ওয়েব ডেস্ক : এক মহিলাকে ধর্ষণ করে গর্ভবতী করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম গোলাম মোস্তাফা। চব্বিশ বছরের ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মহারাজপুর গ্রামে। গত ২৪ মে গোলাম মোস্তাফার নামে বিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাতাশ বছরের এক মহিলা। অভিযোগ পত্রে মহিলা জানিয়েছেন,‘গোলাম মোস্তাফা কয়েক বছর ধরে আমাদের এলাকায় পিকআপ ভ্যান চালাত। আমাকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ওর প্রতি বিশ্বাস অর্জন করায়। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধে গত এক বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি করে। এর ফলে আমি গর্ভবতী হইয়া পড়ি।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাম মোস্তাফা বিবাহিত। তার বাড়িতে এক স্ত্রীও আছে। বিনপুর থানার পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও ধর্ষণের ধারায় গোলামের বিরুদ্ধে মামলা রুজু করে। পুলিশ ওই মহিলাকে হাসপাতালে পরীক্ষা করানোর পর চিকিৎসক জানিয়েছে, ওই মহিলা সাত মাসের গর্ভবতী রয়েছেন। পুলিশ গত ৭ জুন বিকেলে দহিজুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে গোলাম মোস্তাফাকে। বুধবার ধৃতকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক সুমিত অধিকারির এজলাসে তোলা হয়। বিচারক ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…