Breaking
25 Mar 2026, Wed

এক ট্রাক বোঝাই অবৈধ মদ সহ দু’জনকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- এক ট্রাক বোঝাই অবৈধ মদ সহ দু’জনকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ।শুক্রবার জয়ঁগা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ঁগা ওসি অভিষেক ভট্টাচার্য জানান, “গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাসিমারা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। সেই ট্রাক থেকে অবৈধ ৬৫০ কার্টুন মদ উদ্ধার হয়। যার আনুমানিক মূল‍্য ১৭ লক্ষ টাকার বেশি। ওই মদের কোনো বৈধ কাগজ ছিলো না। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে আসা হচ্ছিল। জয়ঁগা ওসি জানান, ট্রাকে থাকা দু’জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম প্রেম কুমার মন্ডল ও বিপ্লব সাহা, এই দুজন অসম শ্রীরামপুর এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। এই কান্ডে অন‍্য কেউ যুক্ত আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Developed by