একের পর এক ইভিএম খারাপ, চক্রান্তের অভিযোগ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রথম দফার ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই ইভিএম গোলমালের খবর আসছে কোচবিহার কেন্দ্র থেকে। একাধিক ইভিএম খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালেই ইভিএম কারচুরির অভিযোগ আনলেন কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলা শাসককে ফোন করে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, কমিশনে ফোন করেও কোনও সাড়া মেলেনি। চক্রান্তের অভিযোগ করে তিনি বলেন, ভোটারদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এদিন ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ভোট দিতে বাধা দিতে চেয়েছিলেন। এমনকী সীমান্ত ছেড়ে বিএসএফ জওয়ানরা ভোটারদের বিরক্ত করছেন বলেও অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

4 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago