
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিনে দিনে ঝাড়গ্রাম জেলায় বাড়ছে করোনা সংক্রমণ! রবিবার নতুন ২৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ২০২। রবিবার ২৩ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ২৫ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ২২ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ১৩৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৬২ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। এর মধ্যে গোপীবল্লভপুর ২নং ব্লকে ৭ জন ,জামবনি ব্লকে ৬ জন,গোপীবল্লভপুর ১ নং ব্লকে ২ জন, নয়াগ্রাম ব্লকে ২ জন, সাঁকরাইল ব্লকে ২ জন ,ঝাড়গ্রাম ব্লকে ৩ জন এবং ঝাড়গ্রাম শহরে রয়েছেন ৩ জন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…