Breaking
22 Jun 2026, Mon

উৎসবের মেজাজে ছাড়!ছুটির বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ও ২ জানুয়ারি খোলা থাকবে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : উৎসবের মেজাজে পর্যটকদের জন্য বিশেষ ছাড়!এমনই লিখিত ভাবে ঘোষণা করেছে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক কর্তৃপক্ষ। সপ্তাহে ফি বৃহস্পতিবার বন্ধ থাকে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক। কিন্তু এবার উৎসবের দিন গুলিতে মানুষকে বেশি করে বিনোদন দেওয়ার জন্য বন্ধ দুই দিন খোলা রাখার ব্যবস্থা করেছে ডিয়ার পার্ক কর্তৃপক্ষ। তাই আজ বৃহস্পতিবার হলেও ২৬ ডিসেম্বর ও ২ জানুয়ারি খোলা থাকবে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক। সাধারণ মানুষজন থেকে শুরু পর্যটকদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক কর্তৃপক্ষ।

Developed by