
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:- এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে ফের বড় ঘোষণা করল মোদী সরকার। এবার আরও বেশি সুখবর শোনানো হল উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের। বুধবারে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে। উৎসবে উপহার স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রীসভা এলপিজি সিলিন্ডারে ভর্তুকি 100 টাকা বাড়িয়েছে। এর অর্থ হল, আগে যেখানে 200 টাকা ভর্তুকি ছিল, তা এখন বেড়ে হচ্ছে 300 টাকা। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র উজ্জ্বলা যোজনার আওতায় থাকা সাধারণ মানুষ। তাঁদের এলপিজি সিলিন্ডার পিছু দিতে হবে মাত্র 600 টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ বাড়ানোর বিষয়ে ঘোষণা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন।
উজ্জ্বলা যোজনার আওতায় বর্তমানে সুবিধা পান প্রায় 9.60 কোটি মহিলা। 2016 সালের 1 মে থেকে শুরু হওয়া এই যোজনার আওতায় প্রথমবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের ওভেন দেওয়া হয়। সম্প্রতি রাখি উপলক্ষে কেন্দ্র সরকার আরও 75 লাখ মহিলাকে এই যোজনার আওতায় যোগ করার অনুমোদন দিয়েছে। এই 75 লাখ সুবিধাভোগী যোগ করার পরে উজ্জ্বলা যোজনার আওতায় মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে 10 কোটি 35 লাখ।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…