
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- প্রত্যাশা ছিলই। সেই মতো জয়ের ধারা অব্যাহত রাখল।প্রত্যাশা মতোই গেরুয়া শিবিরকে এক ধাক্কায় পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ২০,৮১১ ভোটের ব্যবধানে বিরোধীদের পিছনে ফেলেছেন তিনি। গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট। প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়েন তারা। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপবাবু। তারপর প্রতি রাউন্ডেই ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলে তৃণমূল। দিলীপ ঘোষের গড়েই পদ্ম শিবিরকে চূর্ণ করে জয় পেল ঘাসফুল।পাশি জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। সর্বত্র দলীয় পতাকা নিয়ে উল্লাস সহকারে মিছিল করেন কর্মী-সমর্থকরা। অবশ্য ফলপ্রকাশ নিয়ে এখনও মুখ খোলেননি রাজ্য বিজেপি নেতৃত্ব।
ভোটে পরাজয়ের কারণ হিসাবে উঠে এসেছে গোষ্ঠী দ্বন্দের তত্ব। এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওই খড়গপুর কেন্দ্রে গোঁজ প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ছিলেন দলেরই এক বিক্ষুব্ধ নেতা। সেই কারণে বিজেপি প্রার্থীর ভোট ভাগাভাগিতে অনেকটাই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী ভোট প্রচারে ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রচার করায় খড়গপুর কেন্দ্রের সাধারণ ভোটারদের সামনে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দলের চিত্র। আর তাতেই কিছুটা বেশ কিছুটা বাড়তি অক্সিজেন পেয়ে ভোটের ময়দানে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…