
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- লোকসভা নির্বাচনে একপ্রকার ধরাশায়ী অবস্থাই হয়েছিল তৃণমূলের। বিয়াল্লিশে-৪২ স্লোগান তুলে মোটে ২২ টি আসন ধরে রাখতে পেরেছিল শাসকদল।কিন্তু এবার রেকর্ড ভাঙল। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়্গপুর সদর আসনে গেরুয়া শিবিরকে ২০৮১১ ভোটে পরাস্ত করলেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার। বাংলায় বিধানসভা উপনির্বাচনে ঘাসফুলের দাপট।
কিন্তু খড়্গপুরে বিস্ময় ঘটালেন তৃণমূলের তরুণ নেতা তথা পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের তুলনায় খড়্গপুরে ২৪১৩৫ টি ভোট বাড়িয়ে ফেলল তৃণমূল।
শুভেন্দু অধিকারী বলেন , “আমি তো গোড়া থেকেই বলেছি দিলীপ ঘোষ অকর্মণ্য। খড়্গপুরের জন্য গত সাড়ে চার বছরে কোনও কাজ করেননি। দিল্লিতে বিজেপি সরকারের থেকেও রেলনগরীর জন্য কোনও প্রকল্প আদায় করে আনতে ব্যর্থ তিনি। তারই ফল পেয়েছে বিজেপি”। তাঁর কথায়, “মানুষ উন্নয়নের জন্য ভোট দিয়েছেন। ভোট প্রচারে সেই প্রতিশ্রুতিই দিয়েছিলাম আমরা”।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…