
শান্তিপুরের উপনির্বাচনে ভোটের ফলাফল বেরোনোর পর এই এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। ভেঙে দেওয়া হলো দুটি পূজো বারোয়ারী মন্দির মারধোর বেশ কয়েকজনকে। আর সেই ঘটনার জেরে বুধবার ব্যাপক উত্তেজনা নদিয়ার শান্তিপুরের রামনগর মিস্ত্রী পাড়া এলাকায়। দুষ্কৃতীরা গ্রেফতার না হলে পুজো বন্ধের সিদ্ধান্ত এলাকাবাসীর। সূত্রের খবর, মঙ্গলবার শান্তিপুর উপনির্বাচনে তৃণমূল এর প্রার্থী জয়লাভ করে। অভিযোগ, এর পরই মঙ্গলবার রাতে মাধব দাস নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রামনগর এলাকায় গিয়ে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এর নামে গালিগালাজ করে। অভিযোগ, স্থানীয় মানুষজন সেই ঘটনার প্রতিবাদ করলে মাধব দাসের ছেলে বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এনে এলাকায় ব্যাপক বোমাবাজি করে ও বেশ কিছু বাড়ী ও এলাকার দুটি বারোয়ারী কালী পুজোর মণ্ডপে ভাঙচুর চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে একজন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সোচ্চার হয়েছেন রামনগর মিস্ত্রী পাড়া এলাকার মানুষজন। তাদের দাবি পুলিশ যদি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার না করে তবে এলাকার দুটি পুজোই বন্ধ থাকবে। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের সন্ধান শুরু করেছে শান্তিপুর পুলিশ।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…