উদয়নের বিরুদ্ধে পা ভাঙ্গার হুমকির অভিযোগ, চ্যালেঞ্জ নিচ্ছেন না বলেও দিনহাটায় গেলেন মিহির

বিধানসভায় বিবাদের জের এবার জেলা রাজনীতিতেও। বিএসএফকে নিয়ে মন্তব্যের জেরে বিধানসভায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বাদানুবাদের ঘটনা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। বিধানসভা থেকে জেলায় ফিরেছেন দুই প্রবীণ নেতা। আর জেলাতে ফিরেও তাঁদের সেই বক্তব্য পাল্টা বক্তব্য অব্যাহত রয়েছে।
আজ দলের জেলা সভানেত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা মালতি রাভাকে সাথে নিয়ে দিনহাটায় যান নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। সেখানে দলীয় নেতা অশোক মণ্ডলের বাড়িতে আসন্ন পুরসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে একটি বৈঠক ওই দুই বিধায়ক। অশোক মণ্ডলের বাড়িতে বসেই মিহির বাবু বলেন, “আমরা দিনহাটায় এসেছি। কোন চ্যালেঞ্জের মোকাবিলা করতে নয়। দিনহাটার বিধায়ক উদয়ন বাবু পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীকে আক্রমণ করেছেন। আমি তাঁর তীব্র প্রতিবাদ করেছিলাম। আমি পয়েন্ট অফ অর্ডার করেছিলাম। কিন্তু স্পিকার একপেশে সিধান্ত নিয়ে আমাদের এলাও করেনি। আর তখন আমাদের সমস্ত বিধায়করা প্রতিবাদ করে। তখন উদয়ন বাবু, যিনি মানবাধিকার কমিশনের রিপোর্টে ভোট সন্ত্রাসের নায়ক, তিনি আমাকে দিনহাটায় এলে পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন। দিনহাটা কারো পৈতৃক সম্পত্তি নয়। দিনহাটার মানুষ গণতন্ত্র প্রিয়। সেই জায়গায় আমরা সব সময় আসি, আজো এসেছি। কোন চ্যালঞ্জের মোকাবিলা করতে নয়।”
অন্যদিকে এদিন দলিয় একটি বৈঠকে দিনহাটা থেকে কোচবিহারে আসেন উদয়ন বাবু। তিনি মিহির বাবুর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “আমি কোন চ্যালঞ্জ ছুড়ে দেই নি। আমার নিজের হাত ভাঙা। বিজেপি আমার হাত ভেঙ্গে দিয়েছে। আমি এই ভাঙা হাতে কি করে কারো পা ভাঙবো। আমাকে দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে আমি ওঁর পা ভেঙ্গে দিতে চেয়েছি। যার মুখে চিনি দিলে মরে যাবে, তাঁকে বিষ দেওয়ার কি প্রয়োজন আছে? বিজেপির অবস্থা এমনি খারাপ। এমনি পা ভেঙ্গে গেছে, আবার তাঁর পা ভাঙ্গার কোন দরকার আছে?”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি এবিষয়ে মন্তব্য এড়িয়ে গেলেও বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা কিন্তু নাম না করে গতকাল প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের তুফানগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি পূজার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সাথে কথা বলতে দেখা যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “তাঁদের দলের এক বিধায়ক যখন বিএসএফকে আক্রমণ করে কথা বলছেন, তখন তাঁদের দলেরই প্রাক্তন এক মন্ত্রী বিএসএফের সাথে বসে সম্মান জানিয়ে এসেছেন। এতেই পরিষ্কার ওনার বক্তব্য ওনার দলের নেতারাই মান্যতা দেয় না। ”
কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিএসএফের এলাকা বাড়িয়ে সীমান্ত এলাকার ৮ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত করেছে। এর বিরুদ্ধে এরাজ্যের বিধানসভায় কেন্দ্রীয় সিধান্তের বিরোধিতা করা হয়। সেখানেই সীমান্ত এলাকার মানুষের উপড়ে বিএসএফ অত্যাচার করছে বলে অভিযোগ করে বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ওই বক্তব্য নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী প্রতিবাদ জানালে দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিজেপি বিধায়কের অভিযোগ, তখনই তাঁকে দিনহাটায় গেলে পা ভেঙ্গে দেওয়া হবে বলে উদয়ন বাবু হুমকি দিয়েছেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago