উত্তর-পূর্ব ভারতে প্রভাব বিস্তার করছে তৃণমূল! পাশে প্রধান বিরোধী দল

জামিতুল ইসলাম
গতকাল অরুণাচল প্রদেশ থেকে উড়ে এসেছিল বড় খবর। এদিন ভারতের উত্তর-পূর্ব থেকে এসেছে চমক। সূত্রের খবর, মিজোরামের আঞ্চলিক দল জোরাম পিপলস পার্টি এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে। সেই মর্মে তৃণমূলের উত্তর-পূর্ব ভারতের সহকারী পর্যবেক্ষক বিশ্বজিৎ দেব-এর সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে।আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরেই গোটা রাজ্য তথা দেশের নজর থাকবে উনিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেডের দিকে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ও কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটানোর জন্য বদ্ধপরিকর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উনিশের মঞ্চে দেশের প্রায় সমস্ত আঞ্চলিক দলের প্রধানদের উপস্থিত করিয়ে রাজ্য তথা দেশের রাজনীতিতে বড় ছাপ ফেলতে চাইছেন মমতা। এই ব্রিগেডের মঞ্চে সবচেয়ে বড় চমক হতে চলেছে সদ্য বিজেপি ত্যাগী অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি। গতকালই জানা গিয়েছে মমতার ব্রিগেডে আসতে চলেছেন অরুণাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগাং আপাং। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তারপরেই উনিশের ব্রিগেডে মমতার পাশে থাকবেন বলে জানিয়ে দেন গেগাং আপাং। কার্যত এই ঘটনার জেরে লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন পায় তৃণমূল কংগ্রেস।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago