
শনিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম নাম সুচিত্র সরকার(৫৫)। সে রাঙ্গাপানি এলাকার বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। জানা গিয়েছে যে এদিন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট দিয়ে যাওয়ার সময় দূর্গন্ধ পান স্থানীয়রা। এরপর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে প্রবেশ করতেই ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তি মঙ্গলবার কাজে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। এবং পরিবারের লোকজন ফাঁসিদেওয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে। এরপর এদিন ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…