উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসের ভেতর এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

শনিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম নাম সুচিত্র সরকার(৫৫)। সে রাঙ্গাপানি এলাকার বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। জানা গিয়েছে যে এদিন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট দিয়ে যাওয়ার সময় দূর্গন্ধ পান স্থানীয়রা। এরপর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে প্রবেশ করতেই ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তি মঙ্গলবার কাজে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। এবং পরিবারের লোকজন ফাঁসিদেওয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে। এরপর এদিন ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago