উত্তরবঙ্গে অক্সিজেনের সমস্যা মেটাতে মেডিকেলে বসানো হচ্ছে অক্সিজেন প্লান্ট

জেএনএফ ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের সমস্যা মেটাতে আগামী ১৫ ই আগস্ট এর মধ্যে বসতে চলেছে অক্সিজেন প্লান্ট। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে তার কাজ। মূলত করোনার তৃতীয় ঢেউ নিয়ে আগে ভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছে স্বাস্থ্য দফতর। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সাথে বৈঠকের পর এমনই জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্ব প্রাপ্ত ওএসডি ডাঃ সুশান্ত রায়। এবিষয়ে শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত রায় সহ অন্যান্য চিকিৎসকরা। বৈঠক শেষে ওএসডি বলেন, করোনার দ্বীতিয় ঢেউতে মেডিক্যালে অক্সিজেনের অভাব হয়নি। কিন্তু তবুও আমরা সতর্ক। আর তাই উত্তরবঙ্গ জুড়ে আমরা অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছি। ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্ল্যান্ট কাজ করা শুরু করে দিয়েছে। এবার মেডিক্যাল সহ শিলিগুড়ি জেলা হাসপাতালে বসানো হচ্ছে। এছাড়া অন্যান্য জেলাতেও বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। এমনকি কালিম্পং জেলা হাসপাতালেও একটি প্ল্যান্ট বসানো হচ্ছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

13 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

16 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago