ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : উত্তরবঙ্গের আদিবাসী যুবক রাজেন ওঁরাও-এর ডান পা ফিরিয়ে দিয়ে পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম ভূমিপুত্র তথা নর্থ রায়ডাকের রেঞ্জ অফিসার অমিতেশ শতপথি। তাঁর এহেন কাজের স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন উত্তরবঙ্গের মানুষজন। জানা গিয়েছে, ২০২০ সালে ২৭ জুলাই একটি অনাকাঙ্খিত ঘটনায় চুনিয়াঝরা চা বাগানের বাসিন্দা তথা বাইশ বছরের যুবক রাজেন ওঁরাও-র ডান পা হারায়। মর্মান্তিক ঘটনার পর ছেলেটার সারা জীবনের মত পঙ্গু হওয়ার বেদনায় খানিকটা হলেও প্রলেপ লাগানোর চেষ্টা করেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন ঝাড়গ্রাম ভূমিপুত্র তথা নর্থ রায়ডাকের রেঞ্জ অফিসার অমিতেশ শতপথি। সকলের অগোচরে নিঃশব্দে নিরলস প্রচেষ্টায় পা হারানো ছেলেটির একটি নতুন পা দিয়ে ফিরিয়ে দেয় জীবনের নতুন দৌড়। আজ তার জীবনের চলার পথে হারানো পা যেন নতুন প্রাণ পেল। এই প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছেন তাঁরা হলেন প্রিয়াঙ্কা গোপ নিরলস ভাবে যোগাযোগ করে উদ্যোগ নিয়েছেন সোনালী সামন্ত। সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গের অনেক ব্যক্তি লিখেছেন,’এই কাজে সহযোগিতা করেছেন অনেকে। আমরা রেঞ্জ অফিসার হিসাবে পেয়ে আপ্লুত গর্বিত সত্যি স্যার। আপনাকে আমাদের অভিভাবক হিসেবে পেয়ে আমরা অনেক আনন্দিত।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…