
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা আবহে বন্ধ খেলা৷ থমকে ইডেনে৷ করোনা মহামারীর আবহে ইডেনকে কীভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে আগেই প্রস্তাব দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সহমত জানিয়েছিল সিএবি৷ এবার করোনাযোদ্ধা কলকাতা পুলিশ কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে ইডেনে তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার৷ জানা গিয়েছে, শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করে লালবাজার৷ বৈঠক শেষে ইডেন পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, ইডেনের ই, এফ, জি, এইচ গ্যালারির নীচে আপাতত পুলিশ কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে৷ এই কাজে পূর্ণ সহযোগিতা করবে সিএবি৷
শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে লালবাজারে বৈঠকের পর প্রাথমিক ভাবে জায়গা চিহ্নিত হয়ে গিয়েছে৷ এবার দ্রুত সেই কাজ শুরু হতে চলেছে বলে খবর৷ প্রয়োজন পড়লে এল ব্লকের নীচেও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার ভাবনা শুরু হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার চাইলে ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ কিন্তু, তখন সেই ব্যবস্থা করা হয়নি৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশেষে ব্যবস্থা নিচ্ছে রাজ্য৷
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…