ইউক্রেনের কীভে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে নদীয়ার রানাঘাটের ডাক্তারি পড়ুয়া ছাত্র অভিদীপ দত্ত

ইউক্রেনের কীভে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে নদীয়ার রানাঘাটের ডাক্তারি পড়ুয়া ছাত্র অভিদীপ দত্ত। বর্তমানে সে ইউক্রেন হাঙ্গেরি বর্ডারে আটকে রয়েছে ।গভীর দুশ্চিন্তার মধ্যে দিয়ে রানাঘাটে তার বাড়িতে দিন কাটাচ্ছে অভিদীপের বাবা ও মা। জানা যায় ২০১৮ সালে অভিদীপ ইউক্রেনের ডাক্তারি পড়তে যায়।বর্তমানে অভিদীপ ইউক্রেনের কীভে বোগোমোলোটস (Bogomolets)ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ছাত্র ।কিন্তু গত ২৪শে ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর ইউক্রেনের কীভে অভিদীপের মতো দিশেহারা হয়ে পড়ে হাজার হাজার ভারতীয় পড়ুয়া।অভিযোগ এই সময় ভারতীয় দূতাবাস দায়সারা পরামর্শ ছাড়া আর কোন সাহায্যই করেনি।এইরকম পরিস্থিতিতে অভিদীপ নিজে ভারতী জাতীয় পতাকা তৈরি করে,সেই তেরঙ্গা ঝান্ডাকে সঙ্গী করেবেরিয়ে পরে।এবং দীর্ঘ ট্রেন যাত্রার পর সে পৌঁছায় পশ্চিম ইউক্রেনের লাভিভে।সেখান থেকে অভিদীপ জীবনের ঝুঁকি নিয়ে গতকাল পৌঁছায় ইউক্রেন-হাঙ্গেরী বর্ডারে।ভারতীয় দূতাবাস সূত্রে খবর আগামী দুএকদিনের মধ্যেই ভারতীয় দূতাবাসের সাহায্যে
অভিদীপরা ফিরবে দিল্লিতে। কিন্তু যতক্ষণ না বাড়ির ছেলে বাড়িতে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে বাবা তপন দত্তের এবং মা শর্মিষ্ঠা দত্তের। তবে ইউক্রেনের অবস্থা ভালো হলে আবারো ছেলেকে সেই দেশেই ডাক্তারি পড়তে পাঠাবেন বলে মনস্থির করেছেন তার মা শর্মিষ্ঠা দত্ত।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago