ইউএল বেঙ্গলের উদ্যোগে রবিবার ঝাড়গ্রাম জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরুন কুমার সারাফ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ইউএল বেঙ্গলের উদ্যোগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন কোম্পানির চেয়ারম্যান অরুন কুমার সারাফ। ইউএল বেঙ্গল কোম্পানির ক্যাম্পাসের মধ্যে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইউএল বেঙ্গল কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরুন কুমার সারাফ। এদিন সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া এলাকায় একটি কালী মন্দিরের ফিতা কেটে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন ইউএল বেঙ্গল কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরুন কুমার সারাফ। উপস্থিত ছিলেন গণপতি ইন্ডাস্ট্রিস এর চেয়ারম্যান ভগবতী প্রাসাদ জালান, সংস্থার জেনারেল ম্যানেজার পাণ্ডেজী, কোম্পানির সিনিয়র ম্যানেজার দীপেশকুমার মণ্ডল প্রমুখ।

তারপর ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারের মানুষের দীর্ঘদিনের দাবি মেটাল কোম্পানি। এদিন বাজার এলাকায় কোম্পানির তরফে তৈরি করে দেওয়া একটি নতুন শৌচালয়েরও উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন মানিকপাড়া রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ভবানন্দজী মহারাজ।

কোম্পানির কর্তারা মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ আবাসিক আশ্রম পরিদর্শন করে সেখানে বেশ কিছু কম্বল তুলে দেন। রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মান সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চটিও পরিদর্শন করে। আর সেখানে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন ইউএল বেঙ্গল কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরুন কুমার সারাফ। সেখান থেকে বেরিয়ে লোধাশুলির কাছে বাসদায় অবস্থিত সরস্বতী শিশু মন্দির প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকাঘরের উদ্বোধনও করেন। এতদিন ধরে স্কুলটি মাটির ঘরের মধ্য চলত। এবার থেকে স্কুলটি নতুন কংক্রিটের বিল্ডিং এ স্থানান্তর হল। তারপর সেখানেও গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেন কোম্পানির কর্তারা। এদিনের সমস্ত প্রকল্পের জন্য ৪০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির সিনিয়র ম্যানেজার দীপেশকুমার মণ্ডল। এদিন ৩০০ মানুষের চক্ষুপরীক্ষা শিবির করা হয় এবং তাঁদের হাতে চশমা তুলে দেওয়া। একাজে সহযোগিতা করেছে শঙ্কর নেত্রালয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago