
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই প্রথম জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে শিবসেনার দল। জানা যাচ্ছে, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই শিবসেনা প্রার্থী দেবে। এদিন ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শিবসেনা একটি জনসভার আয়োজন করেছিল। এই জনসভায় লোক ছিল চোখে পড়ার মতো। প্রায় তিন হাজার কর্মী সমর্থক এই জনসভায় অংশগ্রহণ করেছিলেন। এটি ছিল ঝাড়গ্রামে শিবসেনার প্রথম রাজনৈতিক জনসভা। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৭০ জন কর্মী-সমর্থক শিবসেনা দলে নাম লেখায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ ও শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ জানান, এদিন দুপুরে শিবসেনার ডাকে ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাবের মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আমরা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেব। ঝাড়গ্রাম এবং বিনপুর বিধানসভা আমাদের দখলে ইতিমধ্যে চলে এসেছে। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্য সভাপতি শান্তি দত্ত, শিবসেনার মহারাষ্ট্রের সেক্রেটারি দিলীপ পল্লীকর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…