Categories: Flashজেলা

আলু সহ সমস্ত কৃষিজাত পণ্যের সহায়ক মূল্যের দাবীতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ

বাঁকুড়া:- আলু সহ অন্যান্য কৃষিজাত পন্যের ন্যুনতম সহায়ক মূল্যের দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে আছড়ে পড়ল কৃষক ও ক্ষেতমজুরদের বিক্ষোভ। আজ সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের ব্যানারে কৃষক ও ক্ষেতমজুররা মিছিল করে জেলা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবী চলতি বছর আবহাওয়ার কারনে জেলা জুড়ে আলুর উৎপাদন খুব ভালো হয়েছে। কিন্তু আলু ওঠার এই মরসুমে আলুর দাম কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর জেরে আলু চাষিদের মাথায় হাত। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আলুর ন্যুনতম সহায়ক মূল্য ঘোষণা না করলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে আলু চাষিদের। অবিলম্বে সেই সহায়ক মূল্য ঘোষণা ছাড়াও এদিনের আন্দোলনকারীরা বাঁকুড়ার মতো খরাপ্রবণ জেলায় স্থায়ী সেচের ব্যবস্থা করা, সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি রোধ ও জবকার্ড ধারীদের বছরে কমপক্ষে দুশো দিন কাজের দাবী তোলেন। দাবী পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষক ও ক্ষেতমজুররা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago