
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আলু ও সব্জী চাষে ব্যাপক ক্ষতি হাতির দলের, লালগড়ের জিরাপাড়ায় পথ অবরোধ বাসিন্দাদের। পথ অবরোধের ফলে ধেঁড়ুয়া-লালগড় রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় তিনশো বিঘা জমির আলু, আখ ও সব্জী চাষের ক্ষতি হয়েছে। অভিযোগ, প্রায় ৩০টি হাতির দল গত তিন চারদিন ধরে রাত হলেই লালগড়ের জঙ্গল থেকে বেরিয়ে ধরমপুর অঞ্চলে জিরাপাড়া, ঝাটিয়াড়া, গোহমিডাঙা, মূলাপাড়া, জিরাকুলি, কদমকুন্ডি, দোমোহানি, দামুজানা, ডিংলা, বহড়াবনি, গোয়ালডাঙা গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করছে। এদিন সকাল আটটা থেকে জিরাপাড়ায় পথ অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে এসে মেদিনীপুরের এডিএফও পূরবী মাহাতো আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…