আমরা থাকতে কারও ক্ষমতা নেই কাউকে ওরা দেশ ছাড়া করবে  : মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- খড়্গপুরের সরকারি সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি বলে দিলেন, “এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল—দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ। কিন্তু আপনারা ভয় পাবেন না। আমরা থাকতে কারও ক্ষমতা নেই কাউকে ওরা দেশ ছাড়া করবে।”এদিন মমতা বলেন, “খড়্গপুরের মানুষ আমাদের সমর্থন করেছেন। আমরাও এবার এখানে যা যা করার করব।” তাঁর কথায়, “আমায় প্রদীপ বলেছে, এখানে আইসিইউ দরকার। আমি আজ এখানে কথা দিয়ে গেলাম ২০২০ সালের মার্চের মধ্যে ১০টি বেডের আইসিইউ করে দেওয়া হবে।” স্থানীয় একটিস্টেডিয়ামের গ্যালারি নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। তাহলে আবার কিসের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? ওরা মানুষের মধ্যে ভাগাভাগি করতে করতে চাইছে। আমরা বলছি কোনও ডিভাইড অ্যান্ড রুল চলবে না। বাংলায় আমরা এসব করতে দেব না। মানুষকে আগে রেশন দিন, তারপর ভাষণ দেবেন।” এমনিতে খড়্গপুর শহরকে অনেকেই মিনি ভারতবর্ষ বলেন। দেশের প্রায় সব অংশের মানুষের বাস। এদিন মমতা অসমের এনআরসি টেনে বলেন, “ওরা অসমে কাউকে বাদ দিচ্ছে না। বিহারি, গোর্খা, বাঙালি কাউকে বাদ দিচ্ছে না।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago