
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ষোড়শ লোকসভায় তিন তালাকের বিশ পাশ হলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষপর্যন্ত তা বাতিল হয়ে যায়। সপ্তদশ লোকসভায় আরও একবার কেন্দ্র আনতে চলছে তিনতালাক বিল। এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নতুন মন্ত্রিসভায় আইনমন্ত্রীর চেয়ারে বসেই রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, ফের নিয়ে আসা হবে তিন তালাক বিল। তিনি বলেন, ‘অবশ্যই তিন তালাক আনা হবে। এটা বিজেপির ইস্তেহারের অংশ।’পাশাপাশি সিভিল ইউনিফর্ম কোড নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘সরকার রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করবে।’ যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ‘ল কমিশন’-এর রিপোর্ট নিয়ে মন্ত্রিসভা পর্যালোচনা করছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স এনেছিল সরকার। পরে বিল আকারে তা লোকসভায় পাশ করানো হয়। রাজ্যসভায় একাধিকবার বিলটি আনা হলেও বিরোধী দলের তরফে আইনের বিধান নিয়ে আপত্তি তোলা হয়। যার জেরেই আটকে যায় বিলটি।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…