আবগারি দপ্তর নয়াগ্রামে অভিযান চালিয়ে ৪২০০ লিটার কাঁচামাল, মহুয়া ৪৫ কেজি সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া,খাসজঙ্গল, যাদবপুর, শীটপাড়া সহ বিভিন্ন গ্রামে আবগারি দফতরের কর্মীরা অভিযান চালিয়ে ৪৯০ লিটার চোলাই মদ, ৪ হাজার ২০০ লিটার কাঁচামাল এবং ৪৫ কেজি মহুয়া সহ মদ তৈরি বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করেছে।একদিকে ঝাড়গ্রাম জেলা জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তা সত্ত্বেও করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আবগারি দফতরের কর্মী ও অধিকরাকরা যে ভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে একের পর এক গ্রামে বেআইনি মদের তৈরীর ভাটিগুলিকে নষ্ট করছে। সেই সঙ্গে উদ্ধার করছে প্রচুর কাঁচামাল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কলমাপুকুরিয়া, খাসজঙ্গল, যাদবপুর, শীটপাড়া সহ আরো কয়েকটি গ্রামে হানা দেন। আবগারি দফতরের পক্ষ থেকে চোলাই মদ ভাঁটি গুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আবগারি দফতরের অভিযানের সময় অবৈধ চোলাই মদ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।তাই কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রাম গুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নয়াগ্রাম থানা এলাকায় বেআইনি ভাবে প্রচুর চোলাই মদের ভাঁটি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা বড় ধরনের সাফল্য পেয়েছে বলে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago