আবগারি দপ্তরের আধিকারিদের মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মদের ভাটি ভাঙতে গিয়ে আবগারি দপ্তরের আধিকারিদের মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার ধৃত পাঁচজনকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। গত সোমবার সন্ধ্যায় দু’টি গাড়িতে করে জেলা আবগারি সুপার মিলন বিশ্বাসের নেতৃত্বে আবগারি দপ্তরের আধিকারিক ও পুলিস কর্মীরা মিলিয়ে মোট ১১ জন অন্তপাতি গ্রামে হানা দেয়। ওই সময় একটি বাড়িতে সাত থেকে আটজন বসে চোলাই মদ খাচ্ছিল। আবগারি দপ্তরের আধিকারিকরা যেতেই মদ খেতে থাকা লোকজনরা ছুটে পালিয়ে। আধিকারিকরা এটি ঘরের মধ্যে থাকা মদ বাজেয়াপ্ত করার চেষ্টা করে। বাড়ির লোকরা মদ বের করতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় ঝামেলা শুরু হয়। তারপরই গ্রামের মহিলারা বেরিয়ে আসেন। আধিকারিকদের সঙ্গে গ্রামবাসীরা সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। চোলাইয়ের জিনিসপত্র বের করে নষ্ট করে আধিকারিকরা আসার সময় কিছু বাসিন্দা বিদ্যুতের ট্রান্সফর্মারের জাম্পার নামিয়ে দেয়। যারফলে গোটা গ্রাম অন্ধকার হয়ে পড়ে। তারপরই আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিকদের লাঠি ও কাঠের ফালি দিয়ে মারধর করে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago