আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন ঝাড়গ্রামের আরবিএম স্কুলের ছাত্রী মৌমিতা চক্রবর্তী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হলেন ঝাড়গ্রামের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রী মৌমিতা চক্রবর্তী। সম্প্রতি, নেপালে নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের কুমি বিভাগে যোগ দিয়েছিলেন। সেখানে মোট সাতজন প্রতিযোগীকে হারিয়ে তিনি সোনা জয়ী হয়েছেন। মৌমিতার বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায়। ঝাড়গ্রাম শহরের রানি বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে এবছরই উচ্চমাধ্যমিক পাশ করেছেন সে। মৌমিতা ইংরেজি অর্নাস নিয়ে পড়াশুনা করতে চান।
জানা গিয়েছে, গত ২৩মে থেকে ২৫মে পর্যন্ত নেপালের ধানগাদিতে ওয়েস্টার্ন রিজিওনাল স্টেডিয়ামে নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় আড়াই হাজার প্রতিযোগী যোগ দিয়েছিলেন। কুমি বিভাগে অনূর্ধ্ব ১৮তে ৪২জন প্রতিযোগী ছিলেন। তার মধ্যে এরাজ্য থেকে মৌমিতা সহ শিলিগুড়ির আর একজন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। সেখানে সপ্তম রাউন্ডে নেপালের এক প্রতিযোগীকে হারিয়ে মৌমিতা সোনা জিতে নেন। উল্লেখ্য যে, নিজে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি মৌমিতা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় নিজের স্কুলের ছাত্রীদের ক্যারাটের প্রশিক্ষণও দিতেন।
সোনা জয়ী মৌমিতা বলেন, এখন বিভিন্ন দেশে গিয়ে খেলার ইচ্ছা রয়েছে। মৌমিতার মা মমতাদেবী বলেন, জঙ্গলমহলে রাজ্য সরকার ক্রীড়ার মানোন্নয়ন ঘটিয়েছে। তাই রাজ্য মেয়ের পাশে দাঁড়ালে বাইরের দেশে গিয়ে খেলার ক্ষেত্রে সুবিধে হবে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি তথা মৌমিতার কোচ গৌরাঙ্গ পাল বলেন, মৌমিতা খুব ভালোভাবে নিজেকে তৈরি করেছে। ঠিকমতো প্রশিক্ষণ ও মনের জেদ থাকলে সাফল্য আসবেই।

Recent Posts

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 days ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 days ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 days ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 days ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

5 days ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

5 days ago