
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:
আন্তঃরাজ্য বাইক চুরির& চক্রের হৃদিশ পেল ঝাড়গ্রাম জেলা পুলিস। ভিন রাজ্যের ১০ টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিস। ওই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, পাপুন ফৌজদার ও সুকুমার গোয়ালা । পাপুনের বাড়ি বিনপুর থানার ছোট শুকজোড়া গ্রামে। আর সুকুমার গোয়ালার বাড়ি বেলপাহাড়ি থানার ঢাঙ্গিচুয়া গ্রামে। কিছুদিন আগে বিনপুর থানার পুলিস সোর্স মারফত খবর পায় এলাকায় চোরাই বাইক এলাকায় ঢুকছে। তারপর দুজনকে জেরা করে মোট১০টি বাইক বাজেয়াপ্ত করেছে। ঝাড়গ্রামের পুলিস সুপার অরিজিৎ সিনহা বলেন, আমরা আন্তঃরাজ্য বাইক চুরির চক্রের হৃদিশ পেয়েছি। জেরা করে জানতে পেরেছি, এরা ঝাড়খন্ড এবং ওডিশা থেকে চোরাই বাইক এনে এখানে বিক্রি করত। এই চুরির চক্রে আরও কারা জড়িত রয়েছে তাঁদের খোঁজ চলছে।
আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়
জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…
ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…