আনলকে খুশির খবর! বেতন বাড়ছে বাংলার রাজ্য কর্মচারীদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আনলকে খুশির খবর! বেতন বাড়ছে বাংলার রাজ্য কর্মচারীদের। বছরের শুরুতেই চালু হয়েছে ষষ্ঠ বেতন কমিশন৷ বদলে গিয়েছে রোপা বিধিও৷ বেতন কমিশন কার্যকর হওয়ার ছ’মাস পর আরও এক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতনের ৩ শতাংশ হারে ‘ইনক্রিমেন্টে’র হতে চলেছে৷ করোনা,আম্পান দুর্যোগের মধ্যেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে সুখবর৷বেতন কমিশনের সুপারিশ ও রোপা ৩০৯ ধারা অনুযায়ী সরকারি কর্মচারীদের বছরে মূল বেতনের ৩ শতাংশ হারে ‘ইনক্রিমেন্টে’র সুবিধা আগেই ঘোষণা করা হয়। সাধারণত জুলাইয়ে কর্মচারীদের ‘ইনক্রিমেন্ট’ দেওয়া হয়৷ এবারও তার ব্যতিক্রম হল না।
ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পর এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৭ হাজার টাকা৷ ৩ শতাংশ হারে ‘ইনক্রিমেন্ট’ বাবদ ৫০০ টাকার বেশি বেতন পাবেন তাঁরা৷ নয়া এই ‘ইনক্রিমেন্টে’ ব্যবস্থায় উপকৃত হবেন রাজ্যের পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থা ও সরকারি আর্থিক অনুদানে চলা শিক্ষাপ্রাতিষ্ঠানের সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷
রোপা বিধি অনুযায়ী মূল মাইন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্ত হবে কয়েকটি ভাতা৷ এই মুহূর্তে সরকারি কর্মচারীরা কোনও মহার্ঘ ভাতা পাচ্ছেন না৷ মামলা চলছে আদালতে৷ ফলে, ‘ইনক্রিমেন্ট’ হলেও ডিএ বৃদ্ধির কোনও প্রশ্ন আসছে না৷ মূল বেতনের উপর ১২% হারে বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে৷ বার্ষিক বেতন বৃদ্ধির জেরে এই খাতে প্রাপ্য টাকার পরিমাণ বাড়বে৷ ইতিমধ্যেও কর্মচারীদের বোনাস ও আগাম বেতন নেওয়ার সুবিধা ঘোষণা করেছে অর্থ দফতর৷
চলতি বছরের পয়লা জানুযারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে রাজ্য অর্থ দফতর৷ বেতন কমিশন চালুর হওয়ার পর ‘রোপা ২০১৯’ প্রকাশ করা হয়৷ সেখানে প্রতিবছর জুলাইয়ে বার্ষিক বেতন বৃদ্ধির কথা উল্লখ ছিল৷ সেই নিয়ম অনুযায়ী ‘ইনক্রিমেন্টে’র হচ্ছে৷ তবে, এবিষয়ে অর্থ দফতর নতুন করে কোনও নির্দেশ জারি হয়নি৷ করোনা আহবে বেতন বৃদ্ধি না হলে বিজ্ঞপ্তি চলে আসত বলেও মনে করছেন কর্মচারী মহলের একাংশ৷ মাসের ৭ দিন হতে চললেও কোনও নির্দেশিকা না আসায় গোটা প্রক্রিয়াটি বহাল থাকছে বলে আশা করছেন কর্মচারী মহলের একাংশ৷ তবে, নতুন কোনও ঘোষণা না হওয়ায় মাস শেষে বেতেনে সেই সুখবর আদৌ বাস্তবায়িত হয় কি না, সেদিকে নজর থাকছে কর্মচারী মহলে৷

Recent Posts

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

13 hours ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

21 hours ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

21 hours ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

21 hours ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

2 days ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

2 days ago