আধার কার্ড হারিয়ে গেলে চিন্তা নেই! এবার বাড়িতে বসেই মাত্র ১৫ দিনে মিলবে নয়া আধার কার্ড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আপনার আধার কার্ড কি হারিয়ে গিয়েছে? কিংবা খুঁজে পাচ্ছেন না? বা আপনি কি আধারের নতুন কপি চান? তাহলে চিন্তা নেই৷ আধার প্রদানকারী সংস্থা ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির (UIDAI) ‘অর্ডার আধার রিপ্রিন্ট’-এর মাধ্যমে আপনি সহজেই পেতে পারেন আপনার আধার কার্ড৷ শুধু তাই নয়, এবার থেকে মাত্র ১৫ দিনে বাড়িতে বসেই পাবেন নতুন করে মুদ্রিত আধার৷

২০১৮ সালের ডিসেম্বর মাসে পাইলট প্রকল্প হিসাবে লঞ্চ করা হয়েছিল ‘অর্ডার আধার রিপ্রিন্ট’৷ যার মাধ্যমে ভারতীয় নাগরিকরা ন্যূনতম মূল্যে সহজেই আধার কার্ড রিপ্রিন্ট করাতে পারবেন৷ যে সকল নাগরিকের ফোন নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই, তাঁরাও নন-রেজিস্টার বা বিকল্প মোবাইল নম্বর ব্যবহার করে ‘অর্ডার আধার রিপ্রিন্ট’ করতে পারবেন৷

এদিন সম্পূর্ণ নতুন একটি টুইটে UIDAI জানাল, এবার থেকে ১৫ দিনের মধ্যেই আপনার বাড়ির ঠিকানায় নতুন করে মুদ্রিত আধার কার্ড পৌঁছে দেবে ‘অর্ডার আধার রিপ্রিন্ট’৷ UIDAI-এ টুইটে বলা হয়, ‘‘পোস্টের মাধ্যমে আধার কার্ড পাননি? তাহলে আপনি #অর্ডার আধার রিপ্রিন্ট করুন৷ ১৫ দিনের মধ্যেই স্পিড পোস্টে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আধার কার্ড৷ আজ থেকে আপনার আধার কার্ডের জন্য অর্ডার করুন https://resident.uidai.gov.in/aadhaar-reprint এই লিঙ্কে৷’’

‘অর্ডার আধার রিপ্রিন্টে’ কী ভাবে আবেদন জানাবেন?

‘অর্ডার আধার রিপ্রিন্ট’-এ আবেদনের জন্য UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট কিংবা UIDAI পোর্টালে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বর ( UID ) বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) দিতে হবে৷ ইউজাররা তাঁদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি বা টিওটিপি পাবেন৷ যাঁরা নন-রেজিস্টার মোবাইল বা বিকল্প মোবাইল নম্বর ব্যবহার করবেন, তাঁদের ওটিপি বা টিওটিপি আসবে সেই নম্বরেই৷ ‘অর্ডার আধার রিপ্রিন্ট’-এর জন্য দিতে হবে মাত্র ৫০ টাকা (জিএসটি এবং স্পিড পোর্ট চার্জ সহ)৷ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে ‘অর্ডার আধার রিপ্রিন্টে’ পেমেন্ট করা যাবে৷

Recent Posts

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

8 hours ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

16 hours ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

17 hours ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

17 hours ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

2 days ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

2 days ago