জেএনএফ ওয়েব ডেস্ক :- আধার কার্ড বানানো জন্য হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরে। শহরের বড় পোস্ট অফিস মোড়ে এক জেরক্সের দোকানের ব্যবসায়ী টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠল। এক হাজার টাকা দিয়েও আধার কার্ড হাতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন এক বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দোকানের মালিক স্বপন সরকারের সঙ্গে বচসা বেধে যায় সারদা পল্লীর বাসিন্দা নেপাল বিশ্বাসের। অভিযোগ, দুটি আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য ওই দোকানের ব্যবসায়ী এক হাজার নিয়েছিলেন নেপালের কাছ থেকে। বার বার ঘুরিয়ে দেওয়া হচ্ছিল নেপালকে বলে অভিযোগ। অন্যদিকে ওই দোকান থেকে সরকারি প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম বিক্রি করার অভিযোগ উঠেছে। নেপাল বলেন,” আমার কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হয়েছে আধার কার্ড বানানোর জন্য। কিন্তু এখনো আধার কার্ড দেওয়া হয়নি। বার বার ঘুরিয়ে যাচ্ছেন। যদিও অভিযুক্ত ব্যবসায়ী স্বপন সরকার বলেন, আমার কাছে টাকা দিয়েছে আমি অন্য আরেকজনকে টাকা দিয়েছি। “এদিকে পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সরকারি প্রকল্পের জন্য কোন টাকা লাগে না। যারা র্ফম বিক্রি করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…