আদিবাসী ভোট টানতে এবার ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানুর দ্বারস্থ বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট বড়ই বালা! আর সেখানে যদি নির্দিষ্ট কোন ভোট ব্যাঙ্ক থাকে তাহলে তো আর বলতেই নেই। জঙ্গলমহলের প্রতিটি আসনে আদিবাসী ভোট ব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবার তাই বিধানসভায় সেই ভোট নিজেদের পকেটে ভরতে ১৫ মার্চ ঝাড়গ্রাম জেলা থেকে শুরু হচ্ছে ভগবান বিরসা মুন্ডা,সিধু-কানু সম্মান যাত্রা। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে ওই অনুষ্ঠানকে সফল করতে ঝাড়গ্রাম জেলার অনুসূচিত জনজাতি মোর্চার জেলা নেতৃত্বর সঙ্গে আলোচনা করেন অনুসূচিত জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ খগেন মুর্মু। বিজেপির এই যাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের জেলা এক নেতা বলেন,’বিজেপি ভোট পেতে এখন আদিবাসীদের কথা মনে পড়ল। আর তাতে ভগবান বিরসা মুন্ডা,সিধু-কানুর নামে সম্মান যাত্রা বের করতে হচ্ছে। কিন্তু তাঁদের উত্তরসূরিদের জন্য কোন কাজ করেনি বিজেপি।’

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

12 hours ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

13 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

1 day ago