আদিবাসী ভোট টানতে অলচিকিতে দেওয়াল লিখন করছেন বিধায়ক দুলাল মুর্মু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :আদিবাসী সংরক্ষিত ঝাড়গ্রাম কেন্দ্রে আদিবাসী ভোট টানতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝী পারগানা মহলের নেতা রবীন টুডুর স্ত্রীকে প্রার্থী করার পর আদিবাসী সংগঠনে বিভাজন দেখা দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিরোধীরা। তাই আদিবাসী ভোটারদের মনজয় করতে অলচিকি হরফে দেওয়াল লিখনে জোর দিচ্ছে তৃণমূল। ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় অলচিকি হরফে দেওয়াল লিখনের কাজ চলছে। নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু নিজের বিধানসভা কেন্দ্রে নিজে দেওয়াল লিখনের কাজ করছেন। গোপীবল্লভপুর এলাকায় বিধায়ক ছাড়াও ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি শঙ্করপ্রসাদ হাঁসদা। বিধায়ক দুলালবাবু বলেন, আদিবাসী মানুষদের আমাদের সরকার যা করেছেন, বিগত দিনে কোন সরকার তা করেনি। আমাদের সরকার সব সময় আদিবাসী মানুষের পাশে রয়েছেন। দেওয়াল লিখনের মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ছে, ভোটের প্রচারও হচ্ছে।
তবে, অন্যদিকে বিজেপি, কংগ্রেস, সিপিএম অলচিকি হরফে দেওয়াল লিখন শুরু করেছে। তবে অলচিকিতে দেওয়াল লিখনে এগিয়ে রয়েছে তৃণমূল।
ছবি ও তথ্য :আকাশ শীট

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago