
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ, বৃহস্পতিবার, বিশ্ব কিডনি দিবস। এই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল এবং সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল এক অনুষ্ঠানে আসবেন দেশের অন্যতম খ্যাতনামা নেফ্রোলজিস্ট এবং পিজিআই চণ্ডীগড়ের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ বিনয় সাখুজা। অ্যাকিউট কিডনি ইনজুরি, কিডনি প্রতিস্থাপন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে। কিডনির স্বাস্থ্য নিয়ে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে সচেতনতা লিফলেট বিলি করা হবে। সকাল সাড়ে সাতটা নাগাদ গড়িয়াহাট লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে কিডনি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট ইউরোলজিস্ট ডাঃ শিবাজি বসু, নেফ্রোলজিস্ট ডাঃ উপল সেনগুপ্ত প্রমুখ অংশ নেবেন তাতে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হবে কলকাতা, দুই শহরতলি সহ বিভিন্ন এলাকায়। প্রসঙ্গত, তথ্য জানাচ্ছে, গোটা পৃথিবীতে ৮৫ কোটি মানুষ কিডনির সমস্যায় ভুগছেন। বছরে ২৪ লাখ মানুষের মৃত্যু হচ্ছে কিডনির কোনও না কোনও অন্তিম পর্যায়ের রোগভোগে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…