
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ দেশজুড়ে পালিত হবে জাতীয় টিকাকরণ দিবস। এর প্রাক্কালে চলতি বছরের জন্য পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার, রাষ্ট্রপতি ভবনে ৫ বছরের কমবয়সি শিশুদের পোলিও টিকা খাইয়ে তিনি এই কর্মসূচির সূচনা করেন। এক বিবৃতিতে একথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। পোলিও দূরীকরণের লক্ষ্যে ৫ বছরের কম বয়সি সতেরো কোটি শিশুকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রত্যেক সদ্যজাতকে একাধিক রোগ থেকে রক্ষা করাই আমাদের সরকারের লক্ষ্য। তাই এই কর্মসূচির আওতায় সকলকে টিকাকরণের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি, মিশন ইন্দ্রধনুষ কর্মসূচির মাধ্যমে ৩.৩৯ কোটি শিশু ও ৮৭ লক্ষ প্রসূতি মহিলাকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাড্ডার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার টিকাকরণে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে। তাই শিশুমৃত্যু হার ২০১৪ সালে প্রতি ১০০০ জনে ছিল ৩৯। বর্তমানে তা কমে ৩২-এ এসে দাঁড়িয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…