আজকের দিনে ঝাড়গ্রামে এসেছিলেন নেতাজি, জানুন বিস্তারিত..

ঝাড়গ্রাম : স্বরাজের ডাক দিয়ে ১৯৪০ সালের ১২ই মে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ জনসভা করেছিল ঝাড়গ্রামে । নেতাজি পদার্পণ দিবস সাড়ম্বরে পালিত হল ঝাড়গ্রাম শহরে তার পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দানে তৎকালীন লালগড়ের মাঠ নামে পরিচিত এই মাঠেই জনসভা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ।

১৯৪০ সালের ১২ মে সকালে মেদিনীপুর থেকে ধেড়ুয়া হয়ে মোটরগাড়িতে নাড়াজোলের কুমার দেবেন্দ্রলাল খানের সঙ্গে ঝাড়গ্রামে এসেছিলেন সুভাষচন্দ্র বোস। সে দিন ঝাড়গ্রামে ব্যবসায়ী নলিনবিহারী মল্লিকের বাড়িতে আতিথ্য গ্রহণ করে একটি টালির বাড়িতে বিশ্রাম নেন সুভাষচন্দ্র। বাড়িটি এখন শহরের বাছুরডোবা পেট্রোল পাম্পের অফিস। দুপুরে বার-লাইব্রেরিতে আইজীবীদের সঙ্গে মিলিত হন সুভাষচন্দ্র। পুরনো সেই বার ভবনটি সংস্কার হয়ে এখন ‘প্লিডার্স বার অ্যাসোসিয়েশন, ঝাড়গ্রাম’-এর ভবন। ওই দিন বিকেলে ঝাড়গ্রাম শহরের লালগড় মাঠে জনসভা করেন সুভাষচন্দ্র। তবে সেই মাঠের অবশ্য এখন অস্তিত্ব নেই। এলাকাটি দুর্গা ময়দান নামে পরিচিত। ওই সভায় সুভাষচন্দ্র ঘোষণা করেছিলেন, “আপস নয় , সংগ্রাম ও ত্যাগের পথেই স্বরাজ আসবে”। ঝাড়গ্রামে সভা সেরে সেদিন ট্রেনে কলকাতায় ফিরেছিলেন সুভাষচন্দ্র।

দুর্গাময়দান ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসু ৮৪ তম পদার্পণ দিবস পালিত হয় । প্রতিবছর এই দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। কিন্তু তীব্র গরমের জন্য সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে । গ্রীষ্মকালীন রক্তের সংকট দূরীকরণের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । ক্লাবের উদ্যোক্তা তন্ময় সেনগুপ্ত বলেন,”আজকের দিনেই ১৯৪০ সালের ১২ই মে ঝাড়গ্রামে পদার্পণ করেছিলেন নেতাজি । জনসভা করেছিলেন তিনি এখানে । ঝাড়গ্রামে পদার্পণের এই দিনটি আমরা সাড়ম্বরে পালন করে থাকি। এই বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে” ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago