
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত। শুক্রবার বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা শনিবারও সারাদিন হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা। শুক্রবারই বাজ পড়ে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এক ব্যক্তির মৃত্যু হয়। পুরুলিয়ায় মৃত্যু হয়েছিল আরও ৩ জনের। শুক্রবার রাতে একবালপুর এলাকায় ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। সব মিলে এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে মৃত্যু হল ৭ জনের।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও সারাদিন ভারী বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শুক্রবার সারারাতের বৃষ্টিতে কলকাতার বিভিন্ন রাস্তায় ব্যাপক জল জমে যায়। যার জেরে এদিন সকাল থেকে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে যান চলাচল। ফলে অফিস যাত্রীরা সকাল থেকে সমস্যায় পড়েছেন। কলকাতা বিমানবন্দরে বিমানের ওঠানাম বিঘ্নিত হয়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও।
শনিবার সকাল থেকেই সায়েন্স সিটি চত্বর, সেন্ট্রাল অ্যাভেনিউ, চৌরঙ্গি, বেহালা, মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সল্টলেকের বিভিন্ন জায়গায় জল জমে যায়। দ্রুত জল নামানোর জন্য বাড়তি উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…