আচমকা গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শ‌নে গিয়ে কর্মীদের অনুপস্থিত দেখে বিডিও-কে তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
আচমকা গ্রাম পঞ্চায়েত অফিসে পরিদর্শ‌নে গিয়ে কর্মীদের অনুপস্থিত দেখে বিডিও-কে তদন্তের নির্দেশ দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। মঙ্গলবার বিকেলে হঠাৎই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন জেলাশাসক। সেখান গিয়ে জেলাশাসক দেখেন অফিসের ৫ জন পঞ্চায়েত কর্মীর মধ্যে কেবলমাত্র ২ জন অর্থাৎ নির্মাণ সহায়ক ও সহায়ক উপস্থিত ছিলেন। বাকি তিন জন অফিসে অনুপস্থিত ছিলেন। ৩ জন কেন অনুপস্থিত তা জানতে চান জেলাশাসক।উত্তরে উপস্থিত কর্মীরা জেলাশাসককে বলেন,‘পঞ্চায়েতের নির্বাহী সহায়ক জেলায় প্রশিক্ষণ নিতে গিয়েছেন। কর্ম সহায়ক ও পঞ্চায়েত কর্মী ছুটিতে আছেন।’ জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘এদিন পাঁচ জনের মধ্যে তিন জন কর্মী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির কারণ সম্পর্কে যথাযথ তদন্ত করে রিপোর্ট পাঠাতে বিডিওকে বলেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ গ্রাম পঞ্চায়েতে অনেক কাজ। সাধারণ মানুষজন অফিসে কাজে এসে ঘুরে যাবে তা বন্ধ করতেই এবার থেকে পঞ্চায়েত অফিসের কেউ ছুটি নিলে সংশ্লিষ্ট বিডিওদের জানাতে হবে।’

Recent Posts

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

2 days ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

2 days ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

2 days ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

2 days ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

3 days ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

3 days ago