আগুইবনিতে নতুন লাইব্রেরির উদ্বোধন করে কথা রাখলেন ঝাড়গ্রামের এসপি অমিতকুমার ভরত রাঠোর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আগুইবনিতে নতুন লাইব্রেরির উদ্বোধন করে কথা রাখলেন ঝাড়গ্রামের এসপি অমিতকুমার ভরত রাঠোর। সোমবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি হাইস্কুলে নতুন লাইব্রেরির ফিতা কেটে উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর। গত বছর আগুইবনিতে দুর্গাপুজোর উদ্বোধনে পুলিশ সুপারের কাছে গ্রামবাসীরা আবেদন করেছিলেন লাইব্রেরি তৈরি করে দেওয়ার জন্য। ওই সময় লাইব্রেরি তৈরির আশ্বাসও দিয়ে গিয়েছিলেন পুলিশ সুপার।এদিন সেই কথা রাখলেন তিনি। স্কুলের মধ্যে একটি ঘরে পড়ুয়া ও গ্রামবাসী সকলের জন্য নতুন লাইব্রেরি চালু করলেন। সমস্ত খরচ বহন করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। আপাতত লাইব্রেরিতে দুটি আলমারি এবং ১২৫টি বই রয়েছে। মূলত পড়ুয়াদের পাঠ্যবই সহ ডিকশেনারি এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার বই রয়েছে। পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘আপনাদের কাছে কথা দিয়েছিলাম। আজ তার উদ্বোধন করতে এসে খুবই ভালো লাগছে। এলাকার পড়ুয়া থেকে শুরু করে সকলেই এই বই গুলো পড়বেন।এলাকার আগ্রহী ১০ জন যুবক যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই তাহলে আমার কাছে আবদেন করলে তাদের জন্য সব ব্যবস্থা করে দেওয়া হবে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago